"Loading..."
  • slum dwellers assistance foundation
  • slum dwellers assistance foundation
  • slum dwellers assistance foundation
আমাদের সম্পর্কে
"

স্বাস্থ্যসেবা প্রত্যেক মানুষের
একটি মৌলিক অধিকার

ইহা একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, স্বাস্থ্যশিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান। আমরা স্বাস্থ্যসেবাকে সমাজের সকল মানুষের দৌড়-গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন মেডিকেল শর্টকোর্সের মাধ্যমে দক্ষ নার্স, প্যারামেডিক, স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসক তৈরি করার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ ও বেকারত্ব দূরীকরণে অবদান রাখি।

বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জে প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

দেশের জনসংখ্যা আধিক্যের কারণে এবং বেশির ভাগ MBBS ডাক্তার শহরমুখী হওয়ায় পল্লী গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা ও সু-চিকিৎসা হতে বঞ্চিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত CMST লিমিটেড, পল্লী গ্রামের সাধারণ মানুষের সু-চিকিৎসা নিশ্চিতকরণ ও বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মী/পল্লী চিকিৎসক হিসেবে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি জেলা/উপজেলা পর্যায়ে শাখা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আমাদের মিশন

“আমাদের মিশন হলো অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ স্বাস্থ্যকর্মী হিসেবে গড়ে তোলা। আমরা ব্যবহারিক দক্ষতা, ন্যায্য সার্টিফিকেট এবং কর্মজীবনের সুযোগ দিয়ে থাকি। একইসাথে, একটি নিরাপদ ও সহায়ক পরিবেশে আমরা জ্ঞান ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাই, যাতে তারা দেশের স্বাস্থ্যসেবায় কার্যকর অবদান রাখতে পারে।

আমাদের লক্ষ্য

আমাদের ভিশন

কমিউনিটি মেডিসিন, বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে এমন একটি স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা আমাদের লক্ষ্য, যেখানে প্রতিটি মানুষ সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত সেবা পাবে।

আমরা এমন এক প্রজন্ম তৈরি করতে চাই যারা শুধু দক্ষ স্বাস্থ্যকর্মী নয়, বরং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্যসেবার আলো পৌঁছে দেবে।

আমাদের ভিশন
আমাদের প্রোগ্রাম

আমাদের কোর্সসমূহ

মোট 4 টি কোর্স উপলব্ধ